CineMamu.Com

‎𝟭𝟴+ 𝗡𝗬𝗠𝗣𝗛𝗢𝗠𝗔𝗡𝗜𝗔𝗖 (𝟮𝟬𝟭𝟯)🔞𝗛𝗶𝗻𝗱𝗶 𝗗𝘂𝗯𝗯𝗲𝗱
𝗚𝗲𝗻𝗿𝗲- Erotic, Drama, Thriller
‎”এক নারীর যৌ’নতার মাধ্যমেই আত্ম-অনুসন্ধান”
‎𝗜𝗻𝘁𝗿𝗼𝗱𝘂𝗰𝗲: মুভি: “Nymphomaniac: V¹”
‎অভিনয়ে: শার্লট গেইন্সবার্গ, স্টেলান স্কারসগার্ড, স্ট্যাসি মার্টিন, শিয়া লাবিউফ, ক্রিশ্চিয়ান স্লেটার, জেমি বেল, উমা থারম্যান, জিন-মার্ক বার, উইলেম ড্যাফো, কনি নিলসেন প্রমূখ। পরিচালক ও লেখক: লার্স ভন ট্রিয়ার। মুক্তির তারিখ: ২৫-১২-২০১৩ (ডেনমার্ক), ০১-০১-২০১৪ (বেলজিয়াম ও ফ্রান্স)
‎ও ২০-০২-২০১৪ (জার্মানি)। চলমান সময়: ১১৭ মিনিট। দেশগুলো: ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স ও বেলজিয়াম এবং ভাষা: ইংরেজি।
‎𝗦𝘁𝗼𝗿𝘆𝗟𝗶𝗻𝗲: গভীর রাত, ভারী বর্ষণের মধ্যে বিধ্বস্ত ও মারাত্মকভাবে আহত অবস্থায়- “জো”-কে যখন “সেলিগম্যান” নামের এক পণ্ডিত ব্যক্তি খুঁজে পায়, তখন এক অস্বাভাবিক গল্পের পর্দা উন্মোচিত হতে শুরু করে।
‎-জো- যে নিজেকে স্ব-স্বীকৃত ‘নিম্ফোম্যানিয়াক’ হিসেবে পরিচয় দেয়, সেলিগম্যানের শান্ত কক্ষে আশ্রয় নিয়ে শুরু করে- তার জীবনের কামনাময় ও অপ্রচলিত পথের আখ্যান। জো-এর গল্প কেবল দৈহিক মিলন নিয়ে নয়, এটি যেন তীব্র সংবেদন ও অস্তিত্বের গভীর অর্থ অনুসন্ধানের এক দার্শনিক প্রচেষ্টা।
‎-সেলিগম্যান, তার গাণিতিক ও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, জো-এর জীবনের অভিজ্ঞতাগুলোকে বোঝার চেষ্টা করে। জো বর্ণনা করে, তার কৈশোরের সেই সময়, যখন সে ও তার বান্ধবী ‘বি’ শারীরিক আকর্ষণের মধ্যে এক নতুন খেলার জন্ম দেয়।
‎-তারা তাদের প্রথম শারীরিক অভিজ্ঞতার পথে এগিয়ে যায়- এক শীতল, প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে। তাদের লক্ষ্য- কে কত দ্রুত ও কত বেশি সংবেদনশীলতা অনুভব করতে পারে। এই অভিজ্ঞতা জো-এর ভেতরের অদম্য কামনাকে জাগিয়ে তোলে, যা তাকে আর স্থির থাকতে দেয় না।
‎-তার এই তীব্র আকাঙ্ক্ষা যেন তার জীবনের চালিকাশক্তি, যা তাকে একের পর এক শারীরিক সম্পর্কের দিকে টেনে নিয়ে যায়- এ যেন সে জীবনকে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে, প্রতিটি মুহূর্তে, চরমভাবে অনুভব করতে চাইছে……………..
‎𝗥𝗲𝘃𝗶𝗲𝘄: “জো”- যে কেবল একজন ‘নিম্ফোম্যানিয়াক’ নয়, সে সেই নারী যে অস্তিত্বের অর্থ ও শারীরিক সংবেদনশীলতা খুঁজে বের করার জন্য মরিয়া। তার যৌ’নতা কোনো বিকৃতি নয়, বরং তা তার কাছে- জীবনের সবচেয়ে খাঁটি ও তীব্র অভিজ্ঞতা অর্জনের একটি মাধ্যম।
‎-সে দেখায় যে, যখন সমাজ ও সংস্কৃতি মানুষের মৌলিক আকাঙ্ক্ষাকে সীমাবদ্ধ করে, তখন সেই ব্যক্তি কীভাবে নিজের শরীরের মাধ্যমে সেই সীমাকে ভাঙতে চায়। তার বাবার মৃত্যু ও এই সময়কার খাঁটি দুঃখ অনুভব করার অভিজ্ঞতা প্রমাণ করে যে, সে আসলেঅনুভূতি খুঁজেছে, কেবল যৌনতা নয়।
‎-“সেলিগম্যান”- যে একজন শ্রোতা ও জ্ঞান, বিশ্লেষণ এবং নিরপেক্ষতার প্রতীক। সে যৌ’নতা ও আকাঙ্ক্ষার প্রতি সমাজের বুদ্ধিবৃত্তিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রতীক। সে জো-এর অভিজ্ঞতাগুলোকে কোনো নৈতিক মানদণ্ড দিয়ে বিচার করে না, বরং সেগুলোর সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও গাণিতিক ঘটনার তুলনা করে।
‎-তার মাধ্যমে দর্শককে এই বার্তা দেয় যে, আকাঙ্ক্ষা ও যৌ’নতাকে কোনো পাপ হিসেবে না দেখে, বরং প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ বা এক ধরণের গাণিতিক সমীকরণ হিসেবে দেখা উচিত!
‎-“জেরোম”- যে জো-এর প্রেমিক, সে সেই সাধারণ মানুষ, যে জো-কে এক একগামী, স্থিতিশীল ও সমাজের কাছে গ্রহণযোগ্য জীবন দিতে চায়। সে সমাজের সেই কাঠামোকে তুলে ধরে, যেখানে প্রেম ও সম্পর্ককে একটি নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে বেঁধে রাখা হয়।
‎-সে ব্যর্থ হয়, কারণ জো-এর আকাঙ্ক্ষা সেই সংজ্ঞার চেয়ে অনেক বেশি বড়। সে প্রমাণ করে যে, জো-এর সমস্যা ব্যক্তিগত নয়, বরং তার আকাঙ্ক্ষা সেই সামাজিক কাঠামোর জন্য- Too big to fit ছিল।
‎-পরিশেষে- এটি এক সাহসী ও দার্শনিকও বটে, যা মানুষের ভেতরের সবচেয়ে আদিম কামনাকে ভয় না পেয়ে তা উন্মোচন করে। চূড়ান্ত উপলব্ধি হলো- জো-এর জীবন এক চরম ট্র্যাজেডি, কারণ সে তার জীবনের সমস্ত আবেগ একটি মাত্র পথের (যৌ’নতা) মাধ্যমে অনুভব করতে চেয়েছে।
‎𝗜𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝘃𝗲: “মানুষের আকাঙ্ক্ষা, বিশেষ করে নারীর আকাঙ্ক্ষা, স্বাভাবিক ও তাকে নৈতিকতার দণ্ড দিয়ে বিচার করা উচিত নয়। আর যখন জীবন থেকে আনন্দের উৎস ও সংবেদনশীলতা হারিয়ে যায়, তখন মানুষ মরিয়া হয়ে সেই শূন্যতা পূরণ করতে চায়।”
‎Iᴍᴅʙ Rᴀᴛɪɴɢ- 6.9/10
‎Pᴇʀsᴏɴᴀʟ Rᴀᴛɪɴɢ- (🚫🚭)

Become Part of our community

and never miss out ...

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments